সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ হলেই মানুষ হত্যা বন্ধ হবে

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ হলেই মানুষ হত্যা বন্ধ হবে

Manual1 Ad Code

2016_03_20_15_46_01_katD9D9MoIvIUQRHLCNMdFKurQYCGu_original

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ভারত থেকে সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ হলে সীমান্ত হত্যাও বন্ধ হবে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২ জুন) সকালে বিজিবির সদর দপ্তরে চলতি বছরের প্রথম ৫ মাসে উল্লেখযোগ্য সফলতা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

Manual6 Ad Code

এসময় তিনি এ বছরের গত পাঁচমাসে বিজিবির সফলতা তুলে ধরে বলেন, সীমান্তে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মোট ৭৬৬ জনকে আটক করে নিকটস্ত থানায় সোপর্দ করেছে বিজিবি। এছাড়াও ১২ হাজার ২৬৪টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৬২১ বাংলাদেশি আটক করেছে বিজিবি। এই পাঁচমাসে ৩৯টি পিস্তল, ২৩টি গান, ৩৯১৫ রাউন্ড গুলি, ৩৩টি ম্যাগজিন এবং ৪২ কেজি ২০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Manual8 Ad Code

সীমান্তে ভারতীয় জোয়ানদের হাতে নিহতদের বেশিরভাগই গরু চোরাচালানে জড়িত ইঙ্গিত করে তিনি বলেন, বোঝা যায় যে গরু পাচার বন্ধ হলে সীমান্ত হত্যা বন্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code