সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬
বিনোদন ডেস্ক: সাইফ আলী খানকে বিয়ে করে সুখেই সংসার করছেন কারিনা কাপুর খান। কিন্তু হটাৎ কি এমন হল যে সাইফকে ছেড়ে সহ অভিনেতা অর্জুন কাপুরকে বিয়ে করতে চাইছেন তিনি। শুনতে অবাক লাগলেও এমনটাই জানিয়েছেন খোদ কারিনা।
অর্জুন আর কারিনা জুটির প্রথম ছবি ‘কি অ্যান্ড কা’র প্রমোশনাল চলছে এখন। কদিন আগেই বের হয়েছে ট্রেলার এবং গান। ছবিতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যেই অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন বেবো।
আর প্রমোশনাল ইভেন্টে গিয়ে কারিনা জানান, ‘সাইফকে ছেড়ে অর্জুনকে আমি বিয়ে করবো’। কারণ অবশ্য ছবির কাহিনী ঘিরে। ছবিতে অর্জুনকে হাউজ হাজব্যান্ড হিসেবে দেখা যাবে। বাড়িতে থেকে তিনি ঘর গোছান, রান্না করেন। এক কথায় একজন গৃহবধূ যা করেন, ছবিতে তাই করতে দেখা যাবে অর্জুন কাপুরকে। অর্জুন চরিত্রটির জন্য অনেক খেটেছেন। রান্না শিখেছেন, আরও অনেক কিছু শিখেছেন।
আর অর্জুনের এই প্রস্তুতি দেখেই পাগল হয়ে গেছেন কারিনা। তিনি জানিয়েছেন, অর্জুন যা করেছেন, তা অসাধারণ। তারপরেই তিনি বলেন, সাইফকে ছেড়ে তিনি অর্জুন কাপুরের সঙ্গে ঘর বাঁধবেন।
অর্জুন কাপুর তো আগেই বলেছেন কারিন তার স্বপ্নের নায়িকা। আর সেই নায়িকার কাছ থেকে এমন প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তবে কারিনার এমন মজা কি সাইফের ভালো লাগবে। কারণ কদিন আগেই অর্জুন গভীর রাতে কারিনাকে ফোন দিতেন আর তাতে খুবই রেগে ছিলেন সাইফ। তবে এখন পর্যন্ত সাইফ কারিনার মন্তব্যের কোন জবাব দেন নি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি