সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির জয়

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির জয়

Manual3 Ad Code

সুনামগঞ্জ:
জেলার পাঁচটি আসনের সবকয়টিতেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল- বিএনপি। কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) বিএনপির কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। নিকটতম ছিলেন জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী তোফায়েল আহমদ খান।

Manual6 Ad Code

 

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। নিকটতম ছিলেন জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ শিশির মনির।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ। নিকটতম রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র আনোয়ার হোসেন।

 

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নূরুল ইসলাম নূরুল। নিকটতম রয়েছেন জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লার প্রতিকের নিয়ে মো. সামছ উদ্দিন।

Manual4 Ad Code

 

সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক দোয়ারা বাজার) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। নিকটতম রয়েছেন জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপালার প্রতিক নিয়ে আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code