সুনামগঞ্জের শাল্লায় নৌকাডুবিতে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

সুনামগঞ্জের শাল্লায় নৌকাডুবিতে ভাই-বোনের মৃত্যু

Manual6 Ad Code

13343140_1724559594425188_3

সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকাডুবিতে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। উপজেলার কালিয়াকুটি হাওরে গতকাল সোমবার বিকেল চারটায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন- শিশু শ্রেণীর ছাত্রী তুষ্টি সরকার ও তার ছোট ভাই তুষার সরকার। তারা শাল্লা সদর থানার বাহারা ইউনিয়নের গুঙ্গিয়ারগাঁও গ্রামের হেমসেন সরকারের সন্তান।

Manual4 Ad Code

থানা-পুলিশ জানায়- গতকাল সোমবার দিরাই উপজেলা থেকে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় করে পরিবারের লোকজনকে নিয়ে শাল্লায় যাচ্ছিলেন হেমচন্দ্র। পথে রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও তার দুই শিশু সন্তান নিখোঁজ হয়। পরে এলাকাবাসী গিয়ে বিকেল পাঁচটার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code