সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে বৃদ্ধা নিহত : নিখোঁজ ১

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ২, ২০১৭

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে বৃদ্ধা নিহত : নিখোঁজ ১

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় আতংকে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সুরমালা দাস (৬০) সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর মল্লিকপুর এলাকার মৃত সুকেন্দ্র দাসের স্ত্রী।

অন্যদিকে, ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় হযরত আলী (২৪) নামে এক পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিহত হযরত আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।

সোমবার ভোরে পৃথক এই ঘটনা ঘটে।

Manual1 Ad Code

সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী মল্লিকপুর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কালবৈশাখী ঝড়ের সময় আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস নিহত হয়েছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কালবৈশাখী ঝড়ের সময় আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস নিহত হয়েছেন।

Manual6 Ad Code

ওসি আরও জানান, অন্যদিকে ভোরে একটি ইঞ্জিন নৌকাযোগে পাথর উত্তোলন করতে জেলা সদরে আসছিলেন সফিক মিয়াসহ আরও দুইজন। পথিমধ্যে শহরতলীর আব্দুজ জহুর সেতুর কাছে আসলে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

Manual7 Ad Code

এসময় অপর দুইজন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও তিনি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

এদিকে রোববার রাতের কালবৈশাখী ঝড়ে পৌর এলাকার শতাধিক ঘরবাড়ী ও বিদ্যুৎ লাইন বিপর্যস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আইয়ুব বখত জগলুল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code