সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭
শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি :: অকাল বন্যায় কৃষকদের সোনালী ফসল তলিয়ে যাওয়ার পর কৃষকদের সরকার স্বপ্লমূল্যে (ফেয়ার প্রাইজ) অর্থাৎ ১০ টাকা কেজি ধরে চাল বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে।
এজন্য প্রতিটি ইউনিয়নে ডিলার নিয়োগের মাধ্যমে কৃষকদের মাঝে চাল সরবরাহ করে তাদের ১০ টাকা কেজি ধরে চাল বিলিয়ে দেয়ার উদ্যোগ নিচ্ছে ঠিক তখনই সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে এক ডিলার ৫০ কেজির ৮ বস্তা চাল স্বপ্লমূল্যে কৃষকদের মাঝে দেয়ার কথা থাকলে তিনি কৃষকদের মাঝে না দিয়ে চোরাইভাবে চড়াদামে চাল বিক্রির সময় স্থানীয় কৃষকরা এক ডিলারের সহকারী মো. ছালেক মিয়া কেচালসহ বালাকান্দা বাজারে আটক করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিকান্দি গ্রামের মো. ডিলার ছত্তারের ছেলে ৪নং ওয়ার্ডের সৈয়দপুরের ডিলার মো. জহির মিয়ার ঐ চাল ওয়ার্ডের চার শতাধিক কৃষকদের মাঝে স্বপ্লমূল্যে বিক্রি করার কথা থাকলেও তার সহকারী ছালেক মিয়া কৃষকদের মাঝে চাল বিক্রি না করে বালাকান্দা বাজারে এক ব্যবসায়ীর নিকট চড়াদামে চাল বিক্রির সময় স্থানীয় কৃষক জনতা তাকে ৪ বস্তা চালসহ আটক করে। পরে স্থানীয় ৪নং ওয়ার্ডেও ইউপি সদস্য মো. আনসার মিয়া ও সাবেক ইউপি সদস্যও তত্বাবধানে এ চালগুলো রাকা হয়েছে।
এ ব্যাপারে সুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছত্তারের ছোট ভাই মো. দুলাল মিয়া চালসহ বর্তমান চেয়ারম্যানের ছেলে স্থানীয় ডিলার জহির মিয়ার মাধ্যমেই তার সহকারী ছালেক মিয়া চোরাইভাবে চাল বিক্রির সময় তাকে কৃষক জনতা আটক করে করেছে বলেও জানান। আটককৃত ব্যাক্তি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে বলে জানা যায়।
এ ব্যাপারে সুরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. আনসার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে চাল স্বপ্লমূল্যে ফসরহারা কৃষকদের মাঝে দেয়ার কথা তিনি তা না করে এক চাল ব্যবসায়ীর কাছে চড়াদামে চাল বিক্রির সময় জনতা তাকে আটক করে রাখে।
এ ব্যাপারে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিলার ছত্তার ডিলার হিসেবে তার ছেলের সহকারী ছালেক মিয়া চালসহ আটকের বিষয়টি স্বীকার করলেও এই ঘটনার সাথে তার ছেলে জহির মিয়ার কোন সংশ্লিষ্টতা নেই বলে তিনি জানান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি