সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুবিধাবঞ্চিত পরিবারের কৃষি শ্রমিকের হাত পা বাকপ্রতিবন্ধী এক কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠছে।
অভিযুক্তর নাম, আলম মিয়া (৩৫)। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কলাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে। আলম তিন শিশু সন্তানের জনক ও সীমান্তের পেশাদার চোরাকারবারি।
সোমবার (২১ জুলাই) বিকেলে নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল।
ভিকিটিম কিশোরীর পরিবার ও থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও সীমান্তের জঙ্গল বাড়ি গ্রামের কৃষি শ্রমিকের হাত পা বাকপ্রতিবন্ধী কিশোরী মেয়েকে গ্রামের প্রতিবেশী আলম ফাঁকা বাড়িতে একা পেয়ে রোববার (২০ জুলাই) দুপুরে ধর্ষণ করে। ধর্ষণরত অবস্থায় ভিকটিমের মা বাড়ি ফিরে ঘটনাটি দেখে গ্রামবাসী ও সালিসীদের অবহিত করেন।
এদিকে ভিকটিম কিশোরীর মা জানান, আলমের পক্ষে গ্রামের ও পার্শ্ববর্তী গ্রামে থাকা তার স্বজন কিছু ঘুষখোর গ্রাম্য সালিসী (মাতব্বর) থানায় আইনি ব্যবস্থা না নিতে বাঁধা প্রদান ও নানামুখী হুমকি প্রদান করেন।
তাহিরপুর থানার ডিউটি অফিসার এস আই মো. বদিউজ্জামন জানান, ধর্ষণ তৎসহ সংশ্লিষ্ট ধারায় ভিকটিম কিশোরীর অভিভাবক বাদী হয়ে সোমবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।
(সুরমামেইল/এইচএসএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি