সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ২২, ২০১৭
শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দুর্গত এলাকায় সরকারের ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলন।
সোমবার (২২ মে) দুপুর আড়াইটায় জেলা কালেক্টরেক্ট চত্তরের আইনজীবী সমিতির সামনে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে আইনজীবী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুর মজিদ চৌধুরী খসরু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিজন সেন রায় ও জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রবীণ আইনজীবী ও কলামিস্ট হোসেন তৌফিক চৌধুরী, অ্যাডভোকেট জহুর আলী, অ্যাডভোকেট নেছার আলম, অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, অ্যাডভোকেট মোশাহিদ আলী, অ্যাডভোকেট কামাল হোসেন, উদিচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বন্ধু সভার সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, সংস্কৃতিকর্মী প্রদীপ পাল ও রাজিব দেব, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ও হাওর বাচাঁ আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জেলার কয়েক লাখ মানুষ খাদ্য ও ত্রাণের অভাবে মানবেতর জীবন যাপন করছে। এর মধ্যে মাত্র দেড় লাখ ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ সহায়তা পাচ্ছে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের আত্মীয় করণ ও স্বজনপ্রীতির জন্য ক্ষতিগ্রস্তরা সরকারের দেয়া সুযোগ-সুবিধা পাচ্ছে না ফলে যারা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সরকারের ত্রাণ বাহিরে রয়ে গেছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি