সুনামগঞ্জে বজ্রপাতের আঘাতে নিহত ৩

প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৬

সুনামগঞ্জে বজ্রপাতের আঘাতে নিহত ৩

Manual2 Ad Code

images (2)সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ব্যক্তি । বৃহস্পতিবার (২৩ জুন)  সকাল থেকে বিকেল পর্যন্ত এ বজ্রপাতের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবুল হোসেনের ছেলে ফখরুল (১৩), গৌরারং ইউনিয়নের উদেমশ্রী গ্রামের আবিদ আলীর মেয়ে খায়রুননেছা (১৪) এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের খালিক মিয়া (৬৫)।

স্থানীয়রা জানান- সকালে বৃষ্টির মধ্যে ঘরের বারান্দায় বসে ছিলেন খায়রুন নেছা। বজ্রপাতে তার শাড়িতে আগুন ধরে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় শাড়ির আগুন নেভাতে গিয়ে আবিদ আলী আহত হন।

Manual1 Ad Code

এদিকে, বৃষ্টির মধ্যে দুপুরে শাখাইতি গ্রামের পার্শ্ববর্তী হাওরে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে যায় ফখরুল। এসময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।

Manual4 Ad Code

দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের খালিক মিয়া (৬৫) হাওরে মাছ ধরার বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ও দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন  এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code