সুনামগঞ্জে বিদেশি রাইফেলসসহ অস্ত্রের চালান জব্দ, গ্রেফতার ১

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

সুনামগঞ্জে বিদেশি রাইফেলসসহ অস্ত্রের চালান জব্দ, গ্রেফতার ১

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা বোঝাই অস্ত্রের চালান জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অস্ত্র পরিচবহন কাজে থাকা সিএনজি চালকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual8 Ad Code

 

গ্রেফতারকৃতর সিএনজি চালকের নাম ঠিকানা প্রকাশ না করলেও সেনাবাহিনী জানিয়েছে অস্ত্রসহ জব্দকৃত যাবতীয় মালামাল শান্তিগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

Manual7 Ad Code

 

সেনাসুত্র জানায়, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল বুধবার সন্ধায় জেলার শান্তিগঞ্জে চেকপোষ্টে একটি সিএনজি চালিত অটোরিক্সায় সন্দেহজনক হলে তল্লাশী চালায়।

 

তল্লাশীকালে ওই অটোরিক্সা থেকে একটি ৫.৫৬ মিমি বিদেশি রাইফেল, একটি স্নাইপার সদৃশ্য অস্ত্র, একটি একনলা রাইফেল, নয়টি .২২ রাইফেল ও পাঁচটি পেট্রোল বোমা, সাতটি ককটেল, একটি ৪০০ ওয়ার্ট স্পার্ক জেনারেটর ইলেকট্রিক এমপিফায়ার, চারটি চাইনিজ কুড়ালসহ অন্যান্য ১১ টি প্রাণঘাতী মারণাস্ত্র, নির্বাচন বিরোধী অবৈধ লিফলেট, অস্ত্র পরিবহি সিএনজি জব্দ করা।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এএইচএম)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code