সুনামগঞ্জে বিয়ের দাওয়াতের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

সুনামগঞ্জে বিয়ের দাওয়াতের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত নিয়ে ঝগড়ার মধ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনজুর মিয়া (৫০) ওই গ্রামের ছাত মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্বজনরা জানান, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় আনজুর তার চাচাতো ভাই আনহার মিয়ার ওপর মনঃক্ষুণ্ন ছিলেন। এ নিয়ে দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আনহার ঘর থেকে দা নিয়ে আনজুরকে কুপিয়ে জখম করেন।

 

তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছার আগেই আনজুর মারা যান।

 

Manual1 Ad Code

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

Manual8 Ad Code

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এসডি)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code