সুনামগঞ্জে মসজিদে ঢুকেও রক্ষা পাননি হিন্দু ইউপি সদস্য

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মে ১৭, ২০১৭

সুনামগঞ্জে মসজিদে ঢুকেও রক্ষা পাননি হিন্দু ইউপি সদস্য

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিন সুনামগঞ্জে মসজিদের ভিতরে ঢুকেও রক্ষা পাননি হিন্দু এক ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর। তাকে ওই মসজিদের ভিতরেই কূপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় সন্ত্রসীরা।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার কান্দিগাঁও জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। রঞ্জিত উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।

Manual4 Ad Code

জানা গেছে, গত সোমবার বেলা ইউপি সদস্য রঞ্জিত জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু কর্তৃক সদ্য নির্মিত একটি কালভার্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তার ফেসবুকে লেখেন, “ধলার হাওরে অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর দাদার বাড়ির দক্ষিণে নির্মিত এই কালভার্টটি নির্মাণের এক মাসের মাথায় কংক্রিট, বালু, পাথর, রড উঠে যাচ্ছে। এই কাজের ঠিকাদার হচ্ছেন আমাদের পশ্চিম পাগলা ইউনিয়নের দুইবারের সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব রেজাউল আলম নিক্কু। আমি বিষয়টির প্রতি ইউএনও স্যার, পিআইও স্যারসহ সবার দৃষ্টি আকর্ষণ করছি।”

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রঞ্জিত সূত্রধর পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ব্রীজের টিকাদার রেজাউল করিম নিক্কুর ভাই ভাতিজাসহ বেশ কয়েকজন তাকে স্ট্যাটাস মুছে ফেরার হুমকি দেন। কিন্তু সে সন্ধ্যার মধ্যে স্ট্যাটাস না মুছায় রঞ্জিত নিজ গ্রাম হতে মোটর সাইকেলযোগে স্থানীয় পাগলা বাজারে আসার পথে কান্দিগাঁও জামে মসজিদের কাছে আসামাত্রই ওৎপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার মোটর সাইকেলের গতিরোধ করে দাড়াঁলো অস্ত্র দিয়ে তাকে কুপানোর চেষ্টা করলে রঞ্জিত আত্মরক্ষার জন দৌড়ে কান্দিগাঁও জামে মসজিদের ভিতরে ঢুকে পড়লে সন্ত্রাসীরা মসজিদের ভিতরেই তাকে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থা আশংঙ্কাজনক এবং তিনি মৃত্যুর সন্ধীক্ষনে বলে রঞ্জিত সূত্রধরের পারিবাকি সূত্রে জানা যায়।

Manual6 Ad Code

খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code