সুনামগঞ্জে মোবাইলে এমবি রিচার্জ নিয়ে কলহ; স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

সুনামগঞ্জে মোবাইলে এমবি রিচার্জ নিয়ে কলহ; স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার দোয়ারাবাজার উপজেলায় মোবাইলে এমবি রিচার্জ নিয়ে পারিবারিক কলহের জেরে বাতির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

 

রোববার (৩ মে) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুমানা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। মোবাইলের এমবি রিচার্জকে কেন্দ্র করে তাদের মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। রোববার সকালেও এ নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে বাতির মিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ বাতির মিয়ার স্ত্রী রুবিনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Manual2 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code