সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬

সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জ সরকারী কলেজ শাখার ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দুপুর দেড়টায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুর দেড়টায় বহিরাগত মইনুল গ্রুপের সাথে কলেজ শাখা’র ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমদের কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় সদর থানার এসআই সাইফুরের নেতৃত্বে পুলিশের টহল দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়রে ফয়সল আহমদ গুলিবিদ্ধ হন। এ সময় আরও ৫জন আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ছোড়া গুলিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমদের হাঁটুতে গুলি লাগে। তার হাঁটু অস্ত্রোপচার করা হয়েছে। এ ব্যাপারে এসআই সাইফুর রহমান জানান, ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ গুলি ছুড়েন। এতে একজন ছাত্র আহত হয়। এ ঘটনায় পরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে এবং পুলিশ সদস্যের শাস্তি দাবী করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি