সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলাকে দুর্গত ঘোষণার দাবী জানিয়েছে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)। সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবী জানান।
সংবাদ সম্মেলনে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘অতিবৃষ্টি, পাহাড়ী ঢলে পাউবো’র ঠিকাদার ও পিআইসিদের অসময়ে করা এবং না করা বাঁধ দিয়ে পানি ঢুকে চৈত্রের মাঝামাঝি সময়ে সুনামগঞ্জের সকল হাওর ডুবে গেছে। এ ধরণের বিপদ ইতিপূর্বে দেখেননি সুনামগঞ্জের কৃষকরা। কাচা ধান পচে হাওরে মাছের মড়ক লেগে এখন পুরো হাওরাঞ্চলে বিষক্রিয়া দেখা দিয়েছে। বিপন্ন হাওবাসীকে বাঁচাতে পুরো হাওর এলাকাকে দুর্গত ঘোষণা করতে হবে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাখেন জেলা সুজন’র সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধূরী। এ সময় শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েক আহমদ প্রমুখ বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি