সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে গরু চোরাচালানের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শরিফুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
লক্ষ্মীপুর উপজেলার সীমান্তের ভাঙারপাড়া এলাকায় শুক্রবার (১১ জুলাই) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, রাতে শরিফুল ইসলামসহ ১০ থেকে ১২ জনের একটি দল ভাঙারপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে গরু আনতে যায়। এ সময় বিএসএফের টহল দল তাদের বাধা দিলে চোরাকারবারিরা ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করে। জবাবে বিএসএফ সদস্যরা প্রথমে ৪-৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালায়।
গুলিতে শরিফুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা চোরাকারবারিরা তাকে বাংলাদেশের দিকে নিয়ে এসে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, এ ঘটনায় ভারতের সঙ্গে পতাকা বৈঠক ও কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
(সুরমামেইল/এসডি)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি