সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন : ১ জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন : ১ জনের মনোনয়নপত্র বাতিল

Manual4 Ad Code

শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনের বাছাই পর্বে ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে  আর অপর ১জন প্রার্থীর দলের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধীত না থাকায় ঐ দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Manual8 Ad Code

রবিবার দুপুর ১২টায় শহরের মল্লিকপুরস্থ জেলা নির্বাচন অফিসের কনফারেন্স রুমে সকল প্রার্থী ও সমর্থকদের উপস্থিতি মনোনয়নপত্র বাছাই শুরু হয়ে। নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা এস এম এজহারুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা নির্বাচন অফিসার মো. সাদেকুল ইসলাম, প্রয়াত সুরজ্ঞিত সেনের স্ত্রী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জয়া সেনের পক্ষে দিরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, সতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু, জাতীয়পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জাহির আলী, জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও জাসদ (আম্বিয়া) সমর্থিত প্রার্থী  সালেহীন চৌধুরী শুভ,দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী ও জেলা কৃষকলীগের সহ সভাপতি মো. নুরুজ্জামান চৌধুরী। এরমধ্যে জাসদ আম্বিয়া) গ্রুপের প্রার্থী সালেহীন চৌধুরী শুভর দল আম্বিয়া গ্রুপ নির্বাচন কমিশনের নিবন্ধীত্ব দল না হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। বাকি ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বাছাইপর্বে নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা জানান।

Manual7 Ad Code

আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।  এছাড়াও প্রতিটি প্রার্থীর অসংখ্যা কর্মী সমথকরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code