সুরঞ্জিত স্মরণে সিলেট-দিরাই শোকর‌্যালি

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৭

সুরঞ্জিত স্মরণে সিলেট-দিরাই শোকর‌্যালি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে কে হাল ধরেব নৌকার ? কিছুদিন গুঞ্জন ছিল। কিন্তু হাওরাবাসীকে নিরাশ করেনি কেন্দ্রীয় আওয়ামীলীগ। তাদের প্রিয় বাবু সুরঞ্জিত সেনের স্ত্রী ড. জয়া সেনগুপ্তকে হাওরাঞ্চলে নৌকার কান্ডারী হিসেবে মনোনিত করেছে আওয়ামীলীগ।

Manual6 Ad Code

আর আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পর বুধবার প্রথম সিলেটে আসলেন ড. জয়া। নেতাকর্মীদের সাথে অভিষেক সাক্ষাৎ হলো। আর এ অভিষেকই বর্ণাঢ্য ও স্মরনীয় হয়ে রইল। যদিও সেটা একটা শোকর‌্যালির মাধ্যমে। নবাগত কাউকে স্বাগত জানাতে এক লোকের সমাগম খুব কমই দেখা যায়।

Manual4 Ad Code

সকালে সিলেট নগরীর আম্বরখানায় ড. জয়া সেনগুপ্তকে স্বাগত জানাতে প্রায় ৭০টি গাড়ির বহর নিয়ে সমবেত হয়েছিলেন হাওরাঞ্চলের নেতাকর্মীরা। সেই সাথে ছিল মোটরসাইকেল শোভাযাত্রা।

Manual8 Ad Code

তাকে স্বাগত জানাতে এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার ইমন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সানাউর রহমান ছানা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,সিলেট জেলা ছাত্রলীগের রশিদ আহমদ, ছাতক ছাত্রলীগের মঞ্জুর আহমদ প্রমূখ। এর পর এই গাড়ি বহর নিয়ে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত এমপি জননেতা সুরঞ্জিত সেনগুপ্ত’ স্মরণে সিলেট-দিরাই শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শোকর‌্যালির নেতৃত্বেও ছিলেন প্রয়াতে নেতার স্ত্রী জয়া সেন গুপ্ত।

শোকর‌্যালিটি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ ব্রীজে পৌছলে সেখানকার অপেক্ষমান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। সেখানে ১০মিনিট বিরতি শেষে বিশাল বহরের শোকর‌্যালি দীর্ঘ সড়কপথ অতিক্রম করে বেলা ২টায় দিরাইয়ে প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের বাড়িতে পৌছে। বিকেলে দিরাইয়ে সুরঞ্জিত স্মরণে শোক সভায় ড. জয়া সহ সুনামগঞ্জের সর্বস্থরের নেতাকর্মী যোগ দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code