সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে সুরমা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ শৌচাগারটি অবশেষে ভেঙ্গে ফেলা হচ্ছে। পরিবেশবাদী সংগঠন এবং নাগরিকদের দাবির মুখে অবৈধ ভাবে গড়ে উঠা শৌচাগারটি প্রশাসন ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে। বুধবার দুপুরের দিকে শৌচাগারটি ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন।
নগরীর সুরমা নদীর তীর দখল করে কাজীরবাজার মৎস্য আড়তদাররা নির্মাণ করেন ওই শৌচাগারটি। গত জুন মাসে বিলাসী শৌচাগারটি নিয়ে সংবাদ মাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর গত ২২ জুন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এটি সরেজমিনে পরিদর্শন করেন। এরপর সিসিকের প্রকৌশলীর দপ্তর থেকে শৌচাগার উচ্ছেদে আড়তদার সমিতিকে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে বলা হয়, এই শৌচাগার নির্মাণ অবৈধ।
নোটিশ পেয়ে মৎস্য আড়তদার সমিতি দুই সপ্তাহ সময় চায়। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও শৌচাগার উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরমধ্যে শৌচাগারটি উচ্ছেদের দাবিতে গত ২৫ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট শাখা ও সুরমা রিভার ওয়াটারকিপার।
এসব দাবির প্রেক্ষিতে বুধবার সুরমা নদীর তীর দখল করে গড়ে ওঠা বিলাসী শৌচাগারটি ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি