সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এমপি

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৬

সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এমপি

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান কানাইঘাট সুরমা নদীর মারাত্মক ভাঙ্গনকবলিত বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন।

 

সোমবার (১১ মে) বিকাল ৩টায় নৌকা যোগে তিনি পৌরসভার বায়মপুর, গৌরিপুর, লক্ষীপুর, ডালাইচর এবং সদর ইউপির গৌরিপুর, কুওরঘড়ি, গোসাইনপুর গ্রামস্থ সুরমা নদীর ভাঙ্গন কবলিত এলাকা সমূহ পরিদর্শন করেন।

 

Manual3 Ad Code

এছাড়াও সংসদ সদস্য আবুল হাসান পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সুরমা ডাইকের কয়েকটি বেরিবাধঁ কাঁচা রাস্তা পরিদর্শনের পাশাপাশি পৌরসভার পানি শোধাগার কাজের অগ্রগতি দেখেন।

Manual1 Ad Code

 

ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনকালে স্থানীয় লোকজন আবুল হাসান এমপিকে বলেন- সুরমানদীর অব্যাহত ভাঙ্গনের কারনে তাদের বাড়ি-ঘর ও ফসলী জমি নদীগর্ভে বিলিন হচ্ছে। অনেকে ভিটে-বাড়ি হারিয়েছেন। মারাত্মক এসব ভাঙ্গন প্রতিরোধে এমপি আবুল হাসানের প্রতি আহবান করেন স্থানীয় জনসাধারণ।

Manual3 Ad Code

 

এসময় আবুল হাসান বলেন, কানাইঘাট-জকিগঞ্জের প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন যা তিনি মহান জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং পানি সম্পদমন্ত্রীর সাথে কথাও বলেছেন। সরকার নদী ভাঙ্গন প্রতিরোধের বিষয়টি গুরুত্বদিয়ে ইতিমধ্যে সুরমা-কুশিয়ারা নদীর মারাত্মক ভাঙ্গনের ৫ কিলোমিটার জায়গা টেকসই বেরিবাঁধ প্রকল্প হাতে নিয়েছেন।

 

কানাইঘাট সুরমানদীর মারাত্মক ভাঙ্গন কবলিত এলাকা পর্যায়ক্রর্মে বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্থ করেছেন মুফতি আবুল হাসান এমপি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, পানি উন্নয়ন বোর্ডের কানাইঘাটের এসও শওকত, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

 

(সুরমামেইল/এমআর)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code