সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ব্যক্তিজীবনে কয়েকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সেগুলোর সবই প্রকাশ্যে এসেছে। কিন্তু পরিচালক-প্রযোজক বিক্রম ভাটও প্রেম করেছেন তার সঙ্গে। খবরটা বেশ চমকই বটে। স্ত্রীর সঙ্গে সংসার করার সময় সুস্মিতার সঙ্গে উদ্দাম প্রেমের সম্পর্ক ছিলো বিক্রম ভাটের। স্পটবয়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ গোমর ফাঁস করেন। যদিও তখন দু’জনেরই বয়স ছিলো ২০ বছর। বিক্রম ভাট বলেছেন, ‘তখন আমাদের মধ্যে প্রচুর ছেলেমানুষি ছিলো।’ প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা বিয়ে করেননি। রেনে ও আলিসাহ নামে ৪০ বছর বয়সী এই তারকার দুটি দত্তক কন্যাসন্তান আছে। ২০০৪ সাল থেকে অভিনেতা রণদীপ হুদার সঙ্গে দুই বছর প্রেম করেছেন তিনি। বিক্রম ভাটের নতুন ছবি ‘লাভ গেমস’-এ পত্রলেখা অভিনীত চরিত্র জনপ্রিয় এক তারকার আদলে সাজানো হয়েছে। তবে আইনি ঝামেলা এড়াতে নামটা অবশ্য গোপনই রেখেছেন তিনি। ট্রেলার মুক্তির পর থেকেই বিষয়বস্তুর কারণে বিতর্ক তৈরি হয়েছে ছবিটি নিয়ে। তবে ৪৭ বছর বয়সী বিক্রম ভাট মনে করেন, এ ধরনের যৌনতাপূর্ণ প্রেমের ছবি দেখার মানসিকতা তৈরি হয়েছে ভারতীয় দর্শকদের মধ্যে। এ ছবিতে আরও অাছেন পত্রলেখা, গৌরব অরোরা ও তারা আলিশা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি