সেই কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে ফের মানববন্ধন

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৬

সেই কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে ফের মানববন্ধন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ (কনডম) উদ্ধারের ঘটনায় এবার সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ গেইটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় সচেতনমহল,বিভিন্ন শ্রেণপেশার মানুষজন অংশ নেন। একই সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সেই কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে ফের মানববন্ধন

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটের সামনে এসে এক মানববন্ধন ও প্রতিবাদসমাবেশে মিলিত হয়।

 

Manual7 Ad Code

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে সম্প্রতি যৌন উপকরন (বালতি ভর্তি কনডম) উদ্ধারের ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। বক্তারা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত প্রভাবমুক্ত রাখতে তাদেরকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি/ অপসারণের দাবি জানান।

Manual7 Ad Code

 

বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনী ব্যবস্থা গ্রহনের দাবি তোলেন।

 

সমাবেশে বক্তারা অভিযোগ বলেন, সম্প্রতি কলেজের ছাত্রী হোষ্টেলে যেওন উপকরন উদ্ধারের ঘটনার বিষয়ে সংক্ষুদ্ধ শিক্ষার্থীরা ব্যাখ্যা চাইলে কলেজ অধ্যক্ষ, প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক জবাব দেওয়া হয় নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন তোফাজ্জল ইসলাম, আব্দুস সামাদ আফিন্দী,বায়েজিদ আহমদ, এবাদুর রহমান, রাহাদ আলম হৃদয়, আবতাহিনুর খাঁন, উদয় খোকন মিয়া, লিমন, সালমান, আবু ইউসুফ নাঈমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

Manual4 Ad Code

 

প্রসঙ্গত, আন্দোলনের মুখে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধানকে অব্যাহতি দেওয়া হয়েছে।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ ছাত্রী হোস্টেলের দায়িত্বে থাকা হল সুপার মুজিবুর রহমান ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান পঙ্কজ বর্মণকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

Manual8 Ad Code

 

শনিবার জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে বলেন, মানববন্ধনের বিষয়টি জেনেছি, কলেজ কতৃপক্ষ পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code