সেহেরিতে ইলিশ’র ডিম দিয়ে সুস্বাদু চচ্চরি

প্রকাশিত: ৫:১৬ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৬

সেহেরিতে ইলিশ’র ডিম দিয়ে সুস্বাদু চচ্চরি

Manual2 Ad Code

download (2)

Manual2 Ad Code

লাইফস্টাইল ডেস্ক : সেহেরিতে প্রতিদিন মাছ মাংস খেতে একঘেয়েমি এসে গেছে। তাই স্বাদে নতুনত্ব আনতে চাই নতুন খাবার। আজ আপনাদের জন্য রইলো এ রকমই একটি ব্যাতিক্রমী রেসিপি।

Manual8 Ad Code

উপকরণ:
ইলিশ মাছের ডিম ৮ টুকরো
পেয়াজ কুচি ১ কাপ
সয়াসস ২ চা চামচ
চিলিসস ২ চা চামচ
আদা ১ চা চামচ
রসুন ১ চা চামচ
মরিচ ১ চা চামচ
হলুদ ১ চা চামচ
কাঁচামরিচ ৪ টি
সয়াবিন তেল ২ চা চামচ
লবণ পরিমাণ মত
প্রণালী: প্রথমে মাছের ডিম গুলো গরম তেলে হালকা ভেজে নিতে হবে। তার পর ফ্রাইপ্যানে অল্প গরম তেলে পেয়াজ কুচি, সয়াসস, আদা, রসুন, মরিচ, হলুদ এক সাথে দিয়ে কষাতে হবে। মসলা কষানো হয়ে গেলে তার মধ্যে চিলি সস ও ডিম গুলো দিয়ে দু মিনিট নাড়তে হবে। তার পর অল্প পরিমান পানি দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে চার টুকরো কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে ফেলতে হবে। ব্যাস হয়ে গেলো ইলিশ ডিমের চচ্চরি।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code