লাইফস্টাইল ডেস্ক :মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল): রে যেটা করা সম্ভব সেটার দিকে নজর দিন। সন্তানের সাফল্য আপনাকে আনন্দ দেবে। শিক্ষাক্ষেত্রে শুভযোগ। নতুন ব্যবসায় উন্নতির যোগ। যাত্রাযোগ শুভ।শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪২
Manual8 Ad Code
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে): নতুন কাজ শুরু করে নানা নতুন জিনিস জানতে পারবেন। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায় সমস্যা মিটবে। শিক্ষাযোগ শুভ। নতুন কাজের মাধ্যমে উন্নতির যোগ। শিক্ষাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে বাধা। যাত্রাযোগ শুভ। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৯
মিথুন: (২২মে – ২১ জুন): আপনার পরিবারের সব বয়সের সদস্যদের কাছে আপনি প্রিয় হয়ে ওঠার সুযোগ পাবেন। শিক্ষায় সফলতার যোগ আছে। কর্মক্ষেত্রে সমস্যা পরিবারে প্রভাব ফেলতে পারে। ব্যবসার সমস্যায় সমাধানের যোগ আছে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়। শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
কর্কট: (২২ জুন – ২২ জুলাই): দান করে মানসিক শান্তি পাবেন। ভালো করে পরীক্ষা করে তবেই কোনো কিছু কেনার সিদ্ধান্ত নিন। শিক্ষাযোগে বাধা। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় শুভযোগ আছে। শুভ দিক পশ্চিম। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯২
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট): জীবনের কোনো সময়ে আপনার আত্মত্যাগ নিয়ে মনে নানা প্রশ্ন উঠতে পারে। কাজের জায়গায় সমস্যার সমাধান হতে পারে। ব্যবসার সমস্যা সমাধান হবে। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগ শুভ। প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আর্থিকযোগ মিশ্র। শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬৬
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): সবার জন্য সময় দিতে আপনি পছন্দ করেন, কিন্তু নিজের জন্য কিছুটা সময় বের করুন। প্রয়োজনের অতিরিক্ত ওষুধের ব্যবহার থেকে দূরে থাকতে হবে। প্রেমযোগ মিশ্র। ব্যবসায় সমস্যার যোগ আছে। শুভ দিক পশ্চিম। যাত্রাযোগ শুভ। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৬
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): কোনো সম্পদ যা আপনাকে দেওয়ার ব্যাপারে কেউ প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সম্পত্তি পাওয়া নিয়ে জটিলতা দেখা যেতে পারে। নতুন কাজে উৎসাহ। প্রেমের জন্য দিনটি শুভ। কর্মে উন্নতির যোগ। শিক্ষাযোগে সাফল্য। শুভ দিক দক্ষিণ। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ৩৯
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন হোন। ভাগ্যের সাহায্যে কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসায় শুভযোগ আছে। প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ মিশ্র। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬১
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আপনার সহকর্মীর উৎসাহ আপনাকেও কাজে উৎসাহিত করবে। কর্মে সমস্যা থাকবে, তবে তার সম্বোধন হবে দ্রুত। প্রেম নিয়ে বন্ধুদের সাহায্য পাবেন। শিক্ষাযোগে বাধা আছে। শুভ দিক পশ্চিম। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): প্রেম নিয়ে মনে নানা রকম প্রশ্নের জন্ম হতে পারে। বন্ধুর সাহায্যে উত্তর পাবেন। ব্যবসায় সমস্যা সমাধানের যোগ। দাম্পত্যযোগ শুভ। যাত্রাযোগে বাধা। আর্থিকযোগ শুভ। শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): জিনিসপত্র কিনতে গিয়ে সমস্যার যোগ আছে। আর্থিক বিষয়ে সচেতন থাকা দরকার। দাম্পত্য সমস্যার সমাধান হবে। শিক্ষায় উন্নতি। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ। শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৭
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): প্রেম নিয়ে কোনো সমস্যার মুখোমুখি দাঁড়াতে হতে পারে। দাম্পত্যযোগ শুভ। পারিবারিক সমস্যার সমাধান। কর্মযোগে বাধা আছে। ব্যবসায় মিশ্র ফল লাভ। যাত্রাযোগ শুভ। শুভ দিক পশ্চিম। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২২