সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য সোমবার (২ ডিসেম্বর) সিলেটের কিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেছিন।
বিউবো সূত্রে জানা গেছে, সিলেটের ১১ কেভি সোবহানীঘাট ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরের মেন্দিবাগ, সোবহানীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাষ্টঘর, জেলগেট, বন্দররোড, ওসমানী শিশু উদ্যান, আবদুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবোর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, জরুরি মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন তারা।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি