সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

Manual6 Ad Code
সুরমা মেইলি ডেস্ক :: মহান মে দিবসে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। সমাবেশের অনুমতি দিতে আইনশৃঙ্খলা বাহিনী গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলে আইনশৃঙ্খলা বাহিনী দেয়নি। পরে শ্রমিক দলের নেতারা ২ এবং ৩ মে অনুমতি চাইলে সেটি দিতেও গড়িমসি করছে তারা।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code