সৌদিতে বাংলাদেশি শ্রমিক নিতে বিএনপির আহ্বান

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

সৌদিতে বাংলাদেশি শ্রমিক নিতে বিএনপির আহ্বান

Manual2 Ad Code

download (1)সুরমা মেইল নিউজ : বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সৌদি সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual5 Ad Code

বিবৃতিতে বলা হয়, সুদীর্ঘকাল থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও আন্তরিকতাপূর্ণ। এই সম্পর্ক ইতিহাস, ঐতিহ্য, ধর্মবিশ্বাস ও মূল্যবোধের দ্বারা উদীপ্ত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসনামলে সৌদি আরবের সঙ্গে বিশেষ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার গতিশীল নেতৃত্বের কারণেই তখন থেকে সৌদি আরবসহ মুসলিম বিশ্বের সঙ্গে উষ্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

Manual4 Ad Code

এই সম্পর্কের ধারাবাহিকতায় আগেও বিএনপি সরকার সৌদি সরকারের সঙ্গে ভ্রাতৃত্বসূলভ সম্পর্ক আরো জোরদার করে। জিয়াউর রহমানের আমলেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ব্যাপকহারে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ শুরু হয়।

Manual3 Ad Code

বিবৃতিতে রিজভী বলেন, বর্তমানে বাংলাদেশে জনশক্তি রফতানিতে নিম্নমুখী প্রবণতা প্রকট আকার ধারণ করেছে। প্রতি বছরেই রেমিটেন্সের আয় কমে যাচ্ছে। এমতাবস্থায় সৌদি শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ থাকায় বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ-সৌদি আরব দুই ভ্রাতৃপ্রতীম দেশ যারা নিজেদের নানামুখী সংকট উত্তরণে বদ্ধপরিকর এবং শিক্ষা ও কারিগরি খাতসহ নানাবিধ উন্নয়ন অগ্রগতির অংশীদার।

বিএনপি আশা প্রকাশ করে যে, বাংলাদেশি শ্রমিক নিয়োগে সৌদি কর্তৃপক্ষ সকল বিধি-নিষেধ প্রত্যাহার করবে এবং তাতে আবারো বাংলাদেশি দক্ষ-অদক্ষ শ্রমিকরা সৌদি আরবের শ্রমবাজারে প্রবেশ করতে সক্ষম হবে। ফলে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Manual3 Ad Code

এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিএনপি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code