সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মে ১৪, ২০১৭

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

Manual1 Ad Code

প্রবাস ডেস্ক :: ওমরাহ শেষে ফেরার পথে সৌদি আরবের হাফার আল বাতেনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় শনিবার হাফার-আল বাতিন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার ওমরাহ শেষে বাফার-আল বাতিন যাচ্ছিলেন তারা। দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়িচালক মাসুদ ঘটনাস্থলেই মারা যান। আব্দুল আজিজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

Manual4 Ad Code

নিহত আবদুল আজিজের বাড়ি ফেনী। তিনি এক সপ্তাহ আগে দুই সন্তান, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরব আসেন বলে জানা গেছে। আব্দুল আজিজের স্ত্রী এবং শাশুড়ি মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code