সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সৌদি আরবের কাছে আবারো অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ইয়েমেনের চলমান সৌদি আগ্রাসনে এসব অস্ত্র ব্যবহার করা হবে বলে আশংকা ব্যক্ত করেছেন সমালোচকরা। বহু কোটি ডলারের এ চুক্তির আওতায় রিয়াদের অস্ত্রভাণ্ডারে যোগ হবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আগাত হানতে সক্ষম নানা রকমের অত্যাধুনিক অস্ত্র। সৌদি আরব যখন প্রায় প্রতিদিনই ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে তখন এসব অস্ত্র পাচ্ছে রিয়াদ।
ইয়েমেনের একটি জানাজা অনুষ্ঠানে সৌদি বিমান হামলার পর ১১৫ কোটি ডলারের এ অস্ত্র চুক্তি আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ হামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে এ পদক্ষেপ নিয়েছিল আমেরিকা।
এছাড়া, ইয়েমেন যুদ্ধে নির্বিচারে বেসামরিক মানুষ নিহত হওয়াকে কেন্দ্র করে গত ডিসেম্বরে সৌদির কাছে ট্যাংক এবং সাঁজোয়াযান বিক্রির চুক্তিও বাতিল করেছিল ওবামা প্রশাসন।
অস্ত্র বিক্রির বিতর্কিত বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের অনুমোদন থেকে আভাস পাওয়া যাচ্ছে যে, ইয়েমেন যুদ্ধ নিয়ে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় আমেরিকা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি