সৌদি আরবে জমি কেনার সুযোগ

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

সৌদি আরবে জমি কেনার সুযোগ

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
বিদেশিদের জন্য জমি, বাড়ি বা সম্পত্তি ক্রয়ের সুযোগ উন্মুক্ত করার অংশ হিসেবে নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির রিয়েল এস্টেট বাজারে স্বচ্ছতা, নিরাপত্তা ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ‘সৌদি প্রপার্টি’ নামে একীভূত অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

বিদেশিদের সম্পত্তি মালিকানার অনুমোদনসংক্রান্ত আইন ২০২৫ সালের জুলাইয়ে ঘোষণা করা হয় এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে তা কার্যকর হয়। এটি রিয়েল এস্টেট খাতকে আরও গতিশীল করা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সৌদি সরকারের চলমান সংস্কার কর্মসূচির অংশ।

 

নতুন নীতিমালা অনুযায়ী, বিদেশিরা রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনাসহ সৌদি আরবের সব শহর ও গভর্নরেটে সম্পত্তি কিনতে পারবেন।

Manual7 Ad Code

 

তবে মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রয়েছে। সেখানে শুধু মুসলিম ব্যক্তিরা এবং বিদেশি শেয়ারধারী সৌদি কোম্পানিগুলো সম্পত্তির মালিক হতে পারবে।

 

Manual1 Ad Code

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৌদি প্রপার্টি’ প্ল্যাটফর্মে নির্ধারিত ভৌগোলিক এলাকা ও সম্ভাবনাময় বিনিয়োগের তথ্য তুলে ধরা হবে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে সম্পত্তি লেনদেন করতে পারেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code