সৌদি আরবে দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসী নিহত

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৬

সৌদি আরবে দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসী নিহত

Manual8 Ad Code

দুই প্রবাসী বাংলাদেশি জয় আহমদ ও মোহাম্মদ মোতাহার হোসাইন। ছবি : সংগৃহীত

Manual5 Ad Code


মেইল ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই যুবক।

Manual3 Ad Code

 

গত শনিবার (৪ জুলাই) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে।

 

নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন।

Manual4 Ad Code

 

জানা গেছে, দুইজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকায় একটি ভবনের লিফট শ্যাফটে কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের অকাল মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল।

 

তিনি বলেন, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code