সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৬
বিনোদন ডেস্ক : ‘ভিরানা’ বি গ্রেড ভয়ের সিনেমার একেবারে কাল্ট বলা যায়। রামসে ব্রাদার্সের এই সিনেমাটায় এক মহিলা সবার নজর কাড়েন। তিনি হলেন সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী। নায়িকার নাম জ্যাসমিন। ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল ভিরানা। সিনেমাটি রিলিজের পর জ্যাসমিনকে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল।
সে সময় অনেকেই বলতে শুরু করেছিলেন ভিরানার জ্যাসমিন বলিউডের প্রথম সারির সিনেমায় সুযোগ পেলে অনেক নায়িকাকে ছাপিয়ে যাবেন। বি গ্রেড ছবিতে অভিনয় করে এর আগে কেউ এত প্রচার পাননি।
কিন্তু শেষ অবধি জ্যাসমিনকে আর কোথাও কোনওদিন অভিনয় করতে দেখা যায়নি। শোনা যায় তিনি বিদেশে চলে যান। কিন্তু কেন?
শোনা যায় জ্যাসমিনকে আন্ডারওয়ার্ল্ড থেকে প্রচুর ফোন আসে। প্রস্তাব আসে দুবাইয়ে তাদের সঙ্গে থাকার। অনেক আন্ডারওয়ার্ল্ড ডন নাকি জ্যাসমিনের সঙ্গে সেক্স করতে বহু টাকার প্রস্তাবও দেন।
জ্যাসমিন পুলিসের দ্বারস্থ হন। কিন্তু সে সময় মহারাষ্ট্র পুলিসের একটা বড় অংশ আন্ডারওয়ার্ল্ডের কাছে কার্যত বিক্রি হয়ে ছিল। অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় জ্যাসমিন রাগে দেশ ছাড়েন।
আমেরিকায় এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করে এখন ওখানেই থাকেন ভিরানা গার্ল। আর কোনও দিন ফেরেননি। তিনি নাকি নিজেকে আর ভারতীয় হিসেবে পরিচয়ও দেন না। বলিউড বঞ্চিত হয় এক সুন্দরী নায়িকা থেকে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি