সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
প্রতীকী ছবি।
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের তাহিরপুরে গাছ থেকে পড়ে আহত হওয়ার ঘটনা ধামাচাঁপা দিতে গিয়ে প্রতিবেশী দম্পতির অবহেলায় পঞ্চম শ্রেণির স্কুলছাত্র নিহত হওয়ায় অভিযোগ উঠেছে।
নিহতের নাম সিয়াম আখঞ্জি (১২)। সে উপজেলা সদরের ঠাকুরহাটির সোয়েব আখঞ্জির এক মাত্র শিশু পুত্র ও তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।
নিহত স্কুলছাত্র সিয়ামের পারিবারীক সুত্র জানায়, অভিভাবকের পূর্ব অনুমতি না নিয়ে উপজেলা সদরের ঠাকুরহাটির প্রতিবেশী দেব দাস ও তার স্ত্রী তাদের বাড়ির সুপারি গাছে সুপারি পাড়তে প্রলোভন দেখিয়ে গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে গাছে তুলে দেন শিশু সিয়ামকে।
সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে নিচে পড়ে রক্তাক্ত হলে সবার অগোচরে চিকিৎসাসেবা বঞ্চিত করে দেব দাস ও তার স্ত্রী কৌশলে দুই বসতঘরের ফাঁকে নিথর ভাবে মাটিতে ফেলে রেখে দেন সিয়ামকে।
ঘটনা পাড়া প্রতিবেশীদের মধ্যে জানাজানির পর গাছ থেকে পড়ে আহত হওয়ার ৪ ঘন্টা পর সড়ক দিয়ে যাওয়া এক রিকশা চালককে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় সিয়ামকে। অবস্থার অবনতি দেখা দিলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মঙ্গলবার রাতে সিয়াম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তাহিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল ইসলাম জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) সিয়ামের ময়নাতদন্ত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(সুরমামেইল/এইচএসএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি