স্ত্রীকে হত্যার পর উঠানে মাটিচাপা, ‘নাটক সাজিয়ে’ও শেষ রক্ষা হলোনা স্বামীর

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যার পর উঠানে মাটিচাপা, ‘নাটক সাজিয়ে’ও শেষ রক্ষা হলোনা স্বামীর

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার রাজনগরে নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠানের গর্ত খুঁড়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

এ ঘটনায় নিহতের স্বামী আলমগীর হোসেন (৩৫) ও তাঁর এক সহযোগীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

নিহত জায়েদা বেগম (৩৮) রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। তাঁর স্বামী আলমগীর হোসেন করিমপুর চা বাগান এলাকার বাসিন্দা।

Manual8 Ad Code

 

সোমবার (৬ জুলাই) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, গত ৩ জুলাই মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় পিতা আব্দুল হান্নান রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তের অংশ হিসেবে থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ সরকার ৫ জুলাই বিকেলে আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন, তাঁর স্ত্রী ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে তাঁর বক্তব্যে অসঙ্গতি ও সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তাঁকে থানায় নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

Manual2 Ad Code

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলমগীর হোসেন স্বীকার করেন, গত ১৭ জুন রাত আনুমানিক ৯টার দিকে এক সহযোগীকে নিয়ে তিনি জায়েদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন নিজ বসতবাড়ির উঠানে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন।

 

সোমবার সকালে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে বাড়ির উঠান খুঁড়ে জায়েদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

 

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের স্বামীসহ দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code