সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ১৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: নড়াইলে লোহাগড়ায় বাপের বাড়ি থেকে স্ত্রী না আসায় সুমন মোল্যা (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সুমন ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে সুমন নিখোঁজ ছিলেন। সোমবার সকালে সুমনদের বাড়ির তিনশত গজ দূরে একটি বাগানের রেইনট্রি গাছে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে লাশটি গাছ থেকে নামানো হয়।
স্থানীয় নলদী পুলিশ ফাঁড়ির এসআই সায়েদুজ্জামান জানান, সুমন কিছুদিন আগে বরিশালের একটি মেয়েকে বিয়ে করেন। পারিবারিক কলহের কারণে তার স্ত্রী চলে যায়। কয়েকদিন আগে স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে আনতে গেলে তিনি না আসায় সুমন আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি