সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : পঞ্চগড়ে স্ত্রী সোনালী রানী শম্পাকে (২৪) হত্যার দায়ে স্বামী নিমাই চন্দ্র বর্ম্মনকে (৩১) মৃত্যুদণ্দাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ নূর এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের করুনা কান্ত রায়ের মেয়ে সোনালী রানী শম্পার সঙ্গে ২০০৮ সালের ১৩ আগস্ট আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে নিমাই চন্দ্র রায়ের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে শম্পাকে নির্যাতন করে আসছিলেন বর্ম্মন।
এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ১২ নভেম্বর তাকে নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশের গলায় রশি পেঁচিয়ে একটি আম গাছে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় ১৩ নভেম্বর শম্পার বাবা করুনা কান্ত রায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী-শ্বশুর-শ্বাশুড়িসহ ছয়জনের নামে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিলীপ কুমার রায় ২০১৩ সালের ২৫ মার্চ নিমাই চন্দ্র রায়সহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ করে।
রাষ্ট্রপক্ষে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান ও অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজা ও অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা মামলাটি পরিচালনা করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি