সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান আইজিপি পুরস্কারের পর এবার দক্ষ পুলিশ কর্মকতা হিসেবে পেলেন নেলসন ম্যান্ডেলা স্বর্ণ পদক।
বুধবার (১৮ মে) বিকেল ৫ টায় ঢাকা বিজয় নগরস্থর হোটেল অরনেট অডিটোরিয়ামে বিশ্ব শ্রমিক দরদী নেলসন ম্যান্ডেলার আদর্শ ও দেশের অর্থনীতির উন্নয়নে শ্রমজীবিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও নেলসন ম্যান্ডেলা গোল্ড মেডেল গ্রহন ২০১৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক চুন্নু এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি এ্যাডভোকেট অধ্যক্ষ আফজল খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
নেলসন ম্যান্ডেলা স্মৃতি পরিষদ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, অবঃ মেজর জেনারেল হারুনুর রশিদ, মন্ত্রনালয়ের শ্রম কল্যান ডেপুটি সেক্রেটারী অমর চান বনিক, মহামান্য রাষ্ট্রপ্রতির সচিব ভূইয়া শফিকুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
প্রতিবছর নেলসন ম্যান্ডেলা স্মৃতি পরিষদ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে থাকেন। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা শহরের ২১ জন কৃতি ব্যক্তিকে নেলসন ম্যান্ডেলা গোল্ড মেডেল জন্য মনোনীতি করা হয়। এই ২১ জনের মধ্যে ১ জন হলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। এর আগে তিনি ২ বার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন, এবং ১ বার আইজিপি পুরস্কারেও ভূষিত হন। এবং প্রধান অতিথির হাত থেকে নেলসন ম্যান্ডেলা স্বর্ন পদক গ্রহন করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি