সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২
কানাইঘাট প্রতিনিধি :
সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডান হাত হারানো গুরুতর আহত কানাইঘাটের মাহ ইউ রিমেন মিট (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শনিবার রাত ১২টার দিকে আদিবাসী মাহ ইউ রিমেন মিট মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আদিবাসী সম্প্রদায় সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মাহ ইউ রিমেন মিট কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা খাসিয়াপুঞ্জির আদিবাসী কমপাটের পুত্র। দুর্ঘটনার সময় তার মা মিরিয়াম (৬২) আহত হন। তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এদিকে অটোরিক্সা সিএনজি ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলে পাশ্র্ববর্তী জকিগঞ্জ উপজেলার খলাদাফনিয়া গ্রামের বাসিন্দা সিলেট এম.সি কলেজের মেধাবী শিক্ষার্থী রেদওয়ান মাহমুদ চৌধুরী (২৭) নিহত হন। দুর্ঘটনায় ডান হাত বিচ্ছিহ্ন হয়ে যাওয়া মাহ ইউ রিমেন মিটসহ ৫ জন আহত হন। গুরুতর আহত মাহ ইউ রিমেন মিট অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন। তবে তার লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিন জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (০৩ নভেম্বর) মাহ ইউ রিমেন মিট তার মা মিরিয়ামকে সাথে নিয়ে সিলেট শহর থেকে সিএনজি যোগে নিজ বাড়িতে ফিরছিলেন।
স্থানীয়রা জানান, মাহ ইউ রিমেন মিট একজন উদীয়মান ফুটবলার ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নিয়মতি ফুটবল খেলায় অংশ গ্রহণ করতেন। সে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতের পর তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নেন ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন। তার পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে বলে ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন জানিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি