সিলেট ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫
সুরমা মেইলঃ বুধবার সকালে নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক এ ওয়াই কে এম জাহাঙ্গীর (৫৭)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা ছেলে ওয়াকিল খান আহত হয়েছেন।
জানা যায়, ছোট ছেলে ওয়াকিলকে নিয়ে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের তাড়াসে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দেয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকাল নয়টার দিকে শহরের চক বৈদ্যনাথপুর এলাকায় নাটোর-রাজশাহী সড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন বাবা-ছেলে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি