সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫
খেলাধুলা ডেস্ক :
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ যুব দল। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে গেল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল চীন; কিন্তু আত্মবিশ্বাসী বাংলাদেশকে আটকাতে পারেনি তারা। টানা তিন ম্যাচ জিতে গ্রুপে নিজেদের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। সর্বশেষ ম্যাচে চীনের বিপক্ষে ৫-২ গোলের জয় তুলে নিয়েছে দলটি।
এই জয়ের মাধ্যমে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ ব্যবধানে হারিয়েছিল তারা।
রোববার চীনের দাঝুতে অনুষ্ঠিত পুল ‘এ’ এর ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। সপ্তম মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় দলটি। এরপর বিশাল আহমেদের হিটে ব্যবধান হয় ২-০। দ্বিতীয় কোয়ার্টারে গোলশূন্য থাকলেও তৃতীয় কোয়ার্টারে উত্তেজনা ফিরে আসে ম্যাচে।
চীন একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও, দ্রুতই বাংলাদেশের তিন গোলের জবাবে ছন্দ হারায় স্বাগতিকরা। জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসান একে একে লক্ষ্যভেদ করে স্কোরলাইন দাঁড় করান ৫-১। শেষ কোয়ার্টারে চীন আরেকটি গোল করলেও তা ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি।
পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি