সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জুন ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩ ভাইয়ের রায় ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে মহিবুর রহমান বড় মিয়ার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ তিন ভাইয়ের বিরুদ্ধে আনা চারটি মানবতাবিরোধী অপরাধের সবগুলোই প্রমাণিত হয়েছে।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বানিয়াচংয়ের বিভিন্ন গ্রামে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে সবগুলোই প্রমাণিত হওয়ায় এসব সাজা পেয়েছেন এ তিন ভাই।
বুধবার (০১ জুন) সকালে এ রায় দেন চেয়ারম্যান বিচারপতি মো: আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো: শাহিনুর ইসলাম ও বিচারপতি মো: সোহরাওয়ারদী।
সকাল ১০টা ৩৫ মিনিট থেকে বেলা বারটা ১০ মিনিট পর্যন্ত ২৪০ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান বিচারপতিরা।
বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো: সোহরাওয়ারদী রায়ের প্রথম অংশ পাঠ করেন। এরপর রায়ের দ্বিতীয় অংশ পড়ে শোনান বিচারিক প্যানেলের অন্য সদস্য বিচারপতি মো: শাহিনুর ইসলাম। সবশেষে রায়ের মূল অংশ বা সাজা ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক।
এর আগে সকাল নয়টায় রায় শোনাতে মহিবুর-মুজিবুর-রাজ্জাককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এনে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সকাল সোয়া দশটায় তাদেরকে এজলাসকক্ষের আসামির কাঠগড়ায় তোলা হয়। সকাল সাড়ে দশটার পরে এজলাসে বসেন ট্রাইব্যুনালের তিন সদস্য। চেয়ারম্যানের সংক্ষিপ্ত সূচনা বক্তব্যের পর রায় ঘোষণা শুরু হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি