সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার সময় সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী জানিয়েছেন।
আটক কিশোররা ওই এলাকারই বাসিন্দা।
তিনি বলেন, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে কেন্দ্রে ভোট দিতে আসে। এ সময় তাদের হাতে থাকা ভোটার স্লিপের সঙ্গে বয়সের অসামঞ্জস্য ধরা পড়লে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আটক করেন। বর্তমানে তাদের প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে। আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক।
ভোটগ্রহণ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী জানিয়েছেন।
(সুরমামেইল/এমএকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি