সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৬
প্রতিনিধি হবিগঞ্জ:
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি অগ্নিসংযোগ করে।
নিহতরা হলেন- হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তাঁর ছেলে জাকির হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কাইয়ুম তাঁর ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে ধুলিয়াখাল এলাকার দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতা-পুত্রকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
(সুরমামেইল/এমএকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি