সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫
আটক জসিম মিয়া।
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে (২২) রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলে বড় ভাই রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে সেই গাছের অংশ ব্যবহার করে জসিম মিয়া টিউবওয়েলের চারপাশে বেড়া তৈরি করতে গেলে দুই ভাইয়ের কথাকাটাকাটি শুরু হয়। এ বিষয়ে রুয়েল ও জসিম ছাড়াও তাদের মা আবেদা খাতুন এবং ভাই সোহেলের স্ত্রী স্বরুপা বেগমের সঙ্গেও বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম মিয়া গাছের ঢাল দিয়ে রুয়েলের ঘাড়ের পেছনে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুয়েল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই গতকাল বুধবার রাতে সিলেটের নুরজাহান ক্লিনিকের মাজার গেট এলাকায় তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, অভিযান চালিয়ে ঘাতক জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরপরই আমরা তৎপর হয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করেছি। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
(সুরমামেইল/এমএকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি