হবিগঞ্জে প্রেমিকের গলাকাটা লাশ, প্রেমিকা ক্ষত-বিক্ষত

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬

হবিগঞ্জে প্রেমিকের গলাকাটা লাশ, প্রেমিকা ক্ষত-বিক্ষত

Manual1 Ad Code

71_18918
সুরমা মেইর নিউজ : হবিগঞ্জ জেলার মাধবপুরে প্রেমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রেমিকা রিমা আক্তারকে (১৬) ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

উপজেলার বাঘাসুরা বখতিয়ার বাড়ি এলাকায় একটি ব্রিজের পাশ থেকে শনিবার রাত ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বখতিয়ার বাড়ির ব্রিজের কাছে রাস্তার পাশে চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে যুবকের গলাকাটা লাশ ও রিমা আক্তারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত যুবকের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়। এ ছাড়া রক্তাক্ত অবস্থায় প্রেমিকা রিমাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে পাঠান।
রিমা উপজেলার বাঘাসুরা গ্রামের ইন্ডিয়া পাড়ার রফিক মিয়ার মেয়ে।

Manual7 Ad Code

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। যেহেতু মেয়েটির এলাকায় এ ঘটনা ঘটেছে সেহেতু ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তবে এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এর রহস্য উদঘাটনে বর্তমানে এলাকায় অনুসন্ধানে নেমেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code