হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৪

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৪

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

 

রোববার (৭ জুন) বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় এসব ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়দর আলীর ছেলে সুজন মিয়া (১৬)।

 

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ আসরের সময় শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে রাহেলা বেগম ঘটনাস্থলেই মারা যান।

Manual3 Ad Code

 

অন্যদিকে, বোনের বাড়িতে বেড়াতে চুনারুঘাটে এসেছিলেন রিংকু দেবনাথ। বিকেলে তিনি ভাগনে পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে একটি বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে তাঁরা দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাদেঁর উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথ চিকিৎসাধীন রয়েছেন।

Manual3 Ad Code

 

একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার যুবক আহত হন। পরে তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সিয়াম মিয়া (১৭), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ মিয়া (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম ও বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক তিন স্থানে বজ্রপাতে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code