হবিগঞ্জে বিশৃঙ্খলা ও ব্যালট ছেঁড়ায় প্রবাসীর কারাদণ্ড

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

হবিগঞ্জে বিশৃঙ্খলা ও ব্যালট ছেঁড়ায় প্রবাসীর কারাদণ্ড

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলায় এক প্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীন।

Manual2 Ad Code

 

সাজাপ্রাপ্ত গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডেও বাসিন্দা।

 

ইউএনও রহুল আমীন বলেন, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে তিনি ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি।

 

Manual6 Ad Code

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code