হবিগঞ্জে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

হবিগঞ্জে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলার এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা করে ‘৬ লাখ টাকা’ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় জনতা ধাওয়া দিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করলেও টাকাসহ অন্যরা পালিয়ে যায়।

 

Manual6 Ad Code

বুধবার রাত ২টার দিকে উপজেলার পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়াকে লক্ষ্য করে একদল ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় খেজুর মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়।

 

এ সময় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশি অস্ত্র (ডেগার) জব্দ করেন স্থানীয়রা। তবে তাদের সহযোগীরা ছিনতাই করা টাকা নিয়ে পালিয়ে যান।

 

পরে আটক দুইজনকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকদের একজনের বাড়ি পইল এলাকায় এবং অপরজনের বাড়ি পাইকপাড়ায় বলে জানান স্থানীয়রা।

Manual6 Ad Code

 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেইসঙ্গে পালিয়ে যাওয়াদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

 

Manual8 Ad Code

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছিনতাই হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code