হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার মাধবপুরে মাদক (ফেনসিডিল) পাচার মামলায় বাবুল মিয়া (৩৮) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।

 

Manual4 Ad Code

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের ইদন মিয়ার ছেলে।

 

Manual3 Ad Code

রোববার (২৭ জুলাই) বিকাল ৫টায় হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ কায়সার মো. শামসুজ্জামান এ রায় প্রদান করেন।

 

মামলার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ এপ্রিল রাত ৯টা ১০ মিনিটের সময় মাধবপুর থানার তৎকালীন এস আই খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

 

Manual5 Ad Code

এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়ের হয়। তদন্ত শেষে পুলিশ বাবুল মিয়া ও রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় বাবুল মিয়া আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

 

হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code