সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ সদর ও মাধরপুর উপজেলায় পৃথক বজ্রপাতের শিকার হয়ে এক অটোরিকশা চালক ও এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার শাহপুর ও মাধবপুর উপজেলার জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে জেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে অটোরিকশা চালক আজমান মিয়া (৪০) স্থানীয় শাহপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের সফিকুল ইসলামের মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী মীম আক্তার (০৮) দুপুরে চৌমুহনী ইউনিয়নের সেনাস্মৃতি কিন্ডারগার্টেন থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মুনির হোসেন এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি